Apan Desh | আপন দেশ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু ঘটনায় কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৯, ৭ জুন ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু ঘটনায় কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

ছবি : আপন দেশ

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ছয় শিশুর প্রত্যেকের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে তদন্ত ও বিচারও চাওয়া হয়েছে।

রোববার (০৭ জুন) এ রিটটি করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

এ বিষয়ে ইউনুস আলী আকন্দ জানান, আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু বিষয়ে তদন্ত, বিচার ও প্রতি শিশুর অভিভাবককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার জন্য রিট নং ৭১৪১/২৬ দায়ের করা হয়েছে। সোমবার (০৮ জুন) এ রিটের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

আরও পড়ুন : শাপলা চত্বর হত্যাযজ্ঞ : তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ

পরে কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়