Apan Desh | আপন দেশ

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর নতুন প্রধান রবি সিনহা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ২০ জুন ২০২৩

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর নতুন প্রধান রবি সিনহা

ছবি: সংগৃহীত

ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) নতুন প্রধান রবি সিনহা। তিনি বর্তমান সামন্ত কুমার গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সোমবার (১৯ জুন) পরবর্তী ‘র’ প্রধান হিসেবে মনোনীত করেছে।

১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার সামন্ত আগামী ৩০ জুন ‘র’-এর প্রধান হিসাবে চার বছরের কার্যকাল শেষ করে অবসর নেবেন। ওই দিনই দায়িত্ব নেবেন ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি।

আগামী দুই বছর ওই পদে বহাল থাকবেন তিনি। বর্তমানে রবি ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব পদে কর্মরত।

গত দু’দশক ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্মরত রবি অতীতে ‘র’-এর অপারেশনাল উইংয়ের প্রধান ছিলেন। ভারতের জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল এমনকি, বিদেশেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পাকিস্তানসহ প্রতিবেশী দেশ সম্পর্কে ‘বিশেষজ্ঞ’ হিসেবেও তার পরিচিতি রয়েছে।

২০১৯ সালের জুনে সামস্তকে দুই বছরের জন্য ‘র’ প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছিল। পরে তার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। 

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়