Apan Desh | আপন দেশ

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২০, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় সৃষ্ট দাবানলের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়েছে। যে ধোঁয়া দেশটির প্রতিবেশী দেশ মালয়েশিয়াতেও পৌঁছে গেছে। এর ফলে মারাওয়াক প্রদেশের একাংশে জরুরি অবস্থা জারি করেছে মালয় প্রশাসন।

সোমবার (৩১ আগস্ট) থেকে বায়ু দূষণের তীব্রতায় চলতি সপ্তাহের প্রদেশটির সাড়ে ছয়শো স্কুল বন্ধ থাকবে। এছাড়া সরকারি-বেসরকারি অফিস-আদালতও বন্ধ রয়েছে। নির্মাণকাজেও দেয়া হয়েছে স্থগিতাদেশ।

তিনদিন কৃত্রিম বৃষ্টির মাধ্যমে ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন। ব্রুনেই-সিঙ্গাপুরসহ দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশের আকাশেও ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন <<>> চীন-ইরানের বাণিজ্যে সহায়তার অভিযোগে তুরস্কের ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা

অস্বাস্থ্যকর মাত্রায় পৌঁছেছে বায়ু মান সূচক। ইন্দোনেশিয়ার কালিমান্তান অঞ্চল আর সুমাত্রা দ্বীপে বিশাল দাবানলের ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি প্রতিবেশী দেশগুলোতে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ছে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আভাস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়