ছবি : সংগৃহীত
বিয়ে করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। ইতোমধ্যে তার আংটিবদল সম্পন্ন হয়েছে।
জানা গেছে, হবু স্ত্রী একজন ইউরোপীয় নাগরিক। তবে তার নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
শনিবার (২৯ আগস্ট) এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি আউসাফ।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, বিলাওয়ালের বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। তবে পুরো আয়োজন গোপনীয়তা বজায় রেখে করা হচ্ছে।
বিলাওয়াল ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বর্তমান চেয়ারম্যান। তার বিয়ের বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।
সূত্রের বরাত দিয়ে ডেইলি আউসাফ জানায়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বর্তমানে ব্যক্তিগত সফরে অস্ট্রিয়ায় অবস্থান করছেন।
বিলাওয়ালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই তিনি ইউরোপের দেশটিতে গেছেন বলে সূত্রটি দাবি করেছে। গত ২৭ আগস্ট অস্ট্রিয়ায় যান জারদারি। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সেখানে অবস্থান করার কথা রয়েছে তার।
বিলাওয়াল ভুট্টোর বয়স এখন ৩৭ বছর। তিনি ১৯৮৮ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এবার তার আংটিবদলের খবর প্রকাশ পেলেও হবু স্ত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় নিহত ২৭
২০১৮ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন বিলাওয়াল। পরে ২০২২ সালের এপ্রিলে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































