Apan Desh | আপন দেশ

সৌদিতে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৪, ১৬ জুলাই ২০২৬

আপডেট: ১২:৪৮, ১৬ জুলাই ২০২৬

সৌদিতে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে আনুমানিক ১৯৬ কোটি (১ দশমিক ৯৬ বিলিয়ন) ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। 

বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

এতে বলা হয়, প্রস্তাবিত এ অস্ত্র বিক্রি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এমন একটি অ-ন্যাটোভুক্ত প্রধান মিত্র দেশের নিরাপত্তা জোরদারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে। 

এ চুক্তির আওতায় সৌদি আরব ১০ হাজারটি এয়ার-টু-এয়ার গাইডেন্স সেকশন এবং ১০ হাজারটি এয়ার-টু-গ্রাউন্ড গাইডেন্স সেকশন কিনতে চেয়েছে। এসব প্রযুক্তি ক্ষেপণাস্ত্রকে আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সহায়তা করবে।

আরও পড়ুন : শাকিরা-জাস্টিন বিবারসহ বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা

চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে বিএই সিস্টেমস। চুক্তি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে ১৫ জন সরকারি কর্মকর্তা ও ১৫ জন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সৌদি আরবে পাঠাবে। তারা সামরিক কার্যক্রম, প্রযুক্তিগত মূল্যায়ন, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ কাজে সহায়তা করবেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়