Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়ে ভারতে জয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ১২ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়ে ভারতে জয়

গত বছরের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। ঈদুল ফিতরের পর ঈদুল আজহাও সেখানেই উদযাপন করেছেন নিষিদ্ধ আওয়ামী লিগের সভাপতি। তবে শেখ হাসিনার সঙ্গে ঈদ করতে ভারতে গেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার মায়ের সঙ্গে দেখা করতে এলেন জয়।

ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, শুক্রবার (০৬ জুন) সজীব ওয়াজেদ জয় ভারতে আসেন। তার পরের দিনই ছিল ঈদুল আজহা। মায়ের সঙ্গেই ঈদ কাটিয়েছেন তিনি।

মায়ের সঙ্গে ঈদ করতেই ভারতে এসেছেন জয়। তার এ সফর যতটা না রাজনৈতিক, তারচেয়েও বেশি পারিবারিক- বলছে সূত্রগুলো।

বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকেন, কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট ছিল। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ওই পাসপোর্ট বাতিল করে দেয়।

তারা আরও জানান, সজীব ওয়াজেদ জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন। পাসপোর্ট হাতে পাওয়ার কয়েক দিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান। গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল।

ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো জানাচ্ছে, প্রাথমিকভাবে মাস কয়েক পর সজীব ওয়াজেদ জয়ের ভারতে আসার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার ভারতে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল। তবে সে সফর এগিয়ে এনে গত শুক্রবারই দিল্লিতে আসেন তিনি। বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে পৌঁছিয়ে দেয়া হয় শেখ হাসিনার কাছে।

ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো এ-ও জানিয়েছে, ভিভিআইপিদের যেভাবে পাইলট কারসহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে নিয়ে যাওয়া হয়, ঠিক সেভাবে সজীব ওয়াজেদ জয়কে বিমানবন্দর থেকে নেয়া হয়নি। তবে কড়া নিরাপত্তা ছিল, আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে।

শেখ হাসিনা যে গোপন ঠিকানায় আছেন সেখানে এখন তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের কয়েকটি সূত্র। শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। কিন্তু ভাইয়ের সঙ্গে তার দেখা হয়েছে কি না, সেটি কোনো সূত্র থেকেই নিশ্চিত করা যায়নি।

আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, মায়ের সঙ্গে এত মাস পরে ছেলের দেখা হয়েছে। তারা ঈদ কাটিয়েছেন একসঙ্গে, গত কয়েকদিন একসঙ্গেই আছেন। নিশ্চই রাজনৈতিক আলোচনাও হয়েছে কিছু। তবে জয়ের এ সফর বেশিটাই পারিবারিক সফর।

ওই নেতা আরও বলেন, এ কদিনের মধ্যে নেত্রীর সঙ্গে কথা হয়নি। কিন্তু যখন কথা হবে, নিশ্চই আমরা জানতে পারব যে তাদের দুজনের মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখন তারা পারিবারিক সময় কাটাচ্ছেন।

তবে দিল্লিতে এখন পর্যন্ত সজীব ওয়াজেদের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ কোনো নেতার দেখা হয়নি বলে জানা গেছে। এছাড়া এবারের সফরে জয়ের কলকাতায় আসার কোনো পরিকল্পনা নেই, বলছে ভারতের নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো।

আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘ সময় ভারতে থাকার পরিকল্পনা নেই। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো ফিরে যাবেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু