Apan Desh | আপন দেশ

দেবী দুর্গার নারীশক্তি বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪১, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৪২, ১৬ অক্টোবর ২০২৬

দেবী দুর্গার নারীশক্তি বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’

ফাইল ছবি

দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, মানবতা, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ অডিও-ভিজ্যুয়াল মিউজিক্যাল প্রজেক্ট ‘মহাদুর্গা’।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় গানজানালা ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

বাংলা শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সংগীতের সমন্বয়ে নির্মিত এ প্রযোজনায় দেবী দুর্গার বিভিন্ন রূপ ও মহিমার পাশাপাশি ন্যায়, সাহস এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে। বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতাকে আধুনিক সংগীত ও দৃশ্যশিল্পের মাধ্যমে উপস্থাপন করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

‘মহাদুর্গা’র গীতিকার সঞ্জীবন চক্রবর্তী, সুরকার ভবসিন্ধু সরকার এবং সংগীত প্রযোজক শামীম হাসান। ভিডিওটি পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। চিত্রগ্রহণে রয়েছেন রফিকুল ইসলাম এবং সম্পাদনা ও রং-বিন্যাসের দায়িত্ব পালন করেছেন ফকরুল ইসলাম।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকার, মৌমিতা বিশ্বাস, এসডি সাগর, সিক্তা সাহা, সোহাগ চন্দ্র সাহা ও তন্বী সাহা। কোরাসে অংশ নিয়েছেন সঞ্চয় সরকার, সুস্মিতা মণ্ডল, স্বর্ণালী সরকার তৃষা, শ্রাবণী মৃধা, স্নিগ্ধ বিশ্বাস, অজয় চৌধুরী ও শিমুল সরকার।

আরও পড়ুন <<>> সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি মুছে ফেলার কারণ জানালেন ডিএসসিসি

গানটির কেন্দ্রীয় চরিত্র শিশুশিল্পী আইরা দেবী দুর্গার কুমারী রূপে অভিনয় করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় শিশুশিল্পী প্রিয়মকে এবারই প্রথম গানের বাইরের একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। গানটির দৃশ্যায়নে সাধকের ভূমিকায় রয়েছেন পিয়ুষ দত্ত। পাশাপাশি দৃশ্যায়নে দেখা গেছে গীতিকার সঞ্জীবন চক্রবর্তীকেও।

‘মহাদুর্গা’র প্রধান পৃষ্ঠপোষক সীমা চক্রবর্তী ও ভক্তি সরকার। প্রযোজনা সহযোগী হিসেবে রয়েছে রূপম জুয়েলার্স এবং অডিও-ভিজ্যুয়াল প্রজেক্টটির বিশেষ সহযোগিতায় রয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। হেরিটেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির।

প্রকল্পটির জনসংযোগের দায়িত্বে রয়েছেন আপেল আকবর ও কুল এক্সপোজার।

সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বয়ে নির্মিত ‘মহাদুর্গা’ বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার বার্তা দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার প্রত্যাশা রাখে। একই সঙ্গে দেবী দুর্গার শক্তি ও সাহসের প্রতীকী তাৎপর্য তুলে ধরে নারীর মর্যাদা, সমতা ও ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা সৃষ্টিতেও ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি মানবতার কল্যাণ সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমবে: আইএমএফ সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা দু‌র্গোৎস‌বের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশ: ডিএমপি বিগত ১৭ বছর মানুষ অনেক কষ্ট সহ্য করেছে: এ্যানি শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুটি স্পিকার জাতীয় দলে ফিরতে জাহানারাকে বিসিবির শর্ত যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলায় নিহত ৫
City Touch