ছবি: সংগৃহীত
জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। সিডনিতে তাসকিনের পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়েছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে শাবনূর জানান, গতকাল সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো সে মুহূর্তকে আনন্দঘন বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন <<>> গায়ক বলজিৎ সিংয়ের মরদেহ উদ্ধার
তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাবনূর লিখেছেন, গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।
তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এ পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি বলেন, তুমি আমাদের দেশের গর্ব। এসময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।
শাবনূরের এমন বক্তব্যের পর তাসকিনের সঙ্গে তার পারিবারিক সময় কাটানোর বিষয়টি নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দেশের ক্রিকেটের জনপ্রিয় এ তারকার সঙ্গে অভিনেত্রীর সাক্ষাতের মুহূর্তটি যে বেশ উপভোগ্য ছিল, তা শাবনূরের কথাতেই স্পষ্ট।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































