Apan Desh | আপন দেশ

শাহরুখে মুগ্ধ হিনা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০২, ২৪ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:০৩, ২৪ আগস্ট ২০২৬

শাহরুখে মুগ্ধ হিনা

হিনা খান ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কম আলোচনা নেই তার। কিং খানের ব্যবহারে মুগ্ধ হননি, এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন তারকা হিনা খান এমনই অভিজ্ঞতা ভাগ করেছেন একটি পডকাস্টে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে হিনা খানের তখন মাত্র দেড় বছরের ক্যারিয়ার। ‘ইয়ে রিস্তা কেয়া কহলাতা হে ধারাবাহিকে সাফল্যের সঙ্গে কাজ করছিলেন তিনি। আর এ সময় বিমানে আচমকাই পাশের সিটে শাহরুখ খানকে দেখতে পান হিনা।

হিনা জানান, শাহরুখ তখন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলেন। কফি পানের জন্য যখন চোখ খুলতেই হিনা তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। শাহরুখ ‘অপেক্ষা করো, দিচ্ছি’ বলে কফি শেষ করে ফের ঘুমিয়ে পড়েন। বিমান অবতরণের পর হিনা ভেবেছিলেন আর মনে হয় ছবি তোলা যাবে না।

কিন্তু তাকে অবাক করে শাহরুখ নিজেই উঠে দাঁড়িয়ে হিনাকে ডেকে ছবি তোলেন। এমনকি পরে বাসে করে যাওয়ার সময়ও ক্লান্তি সত্ত্বেও একেবারে শেষ সিটে গিয়ে শুয়ে পড়েন তিনি।

আরও পড়ুন <<>> সালমান শাহকে নিয়ে ‘পাগলামি’, আসছে ‘লাভ ৯৬’

অভিনেত্রী বলেন, তখন একটানা সিনেমার প্রচারে কয়েক দিন না ঘুমিয়েও তিনি যে ব্যবহার করেছিলেন সেটা হিনার মনে থাকবে আজীবন।  

প্রসঙ্গত, স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা খান। তবে তিনি থেমে নেই মডেলিং, রিয়েলিটি শো আর ওটিটি সব মিলিয়ে অভিনেত্রী দারুণ ব্যস্ত সময় পার করছেন। তিনি প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন কাজের খবর দেন। সে সঙ্গে ক্যানসারের সঙ্গে তার লড়াই নিয়েও বিভিন্ন পোস্ট করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch