Apan Desh | আপন দেশ

‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম’

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৮, ৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:১৯, ৭ আগস্ট ২০২৬

‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম’

ফাইল ছবি

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেয়ার পর কয়েক দিন আগে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার একটি ধাপ শেষ করে ফেরেন তিনি। 

দোয়া চেয়ে এ অভিনেতা বলেন, ৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর এক বেদনাকে মানুষের জীবনরক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজ এটি আর ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়, এটি দেশের মানুষের আন্দোলন। শুক্রবার (০৭ আগস্ট) রাজধানীর জাতীয় নাট্যশালায় নিসচার ১১তম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।

বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ এ কিংবদন্তি অভিনেতা বলেন, মহান আল্লাহ-তাআলা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন। মানুষের পাশে, নিরাপদ সড়ক আন্দোলনের পাশে আবারও সক্রিয়ভাবে কাজ করার শক্তি দেন।

তিনি বলেন, তিন দশকেরও বেশি সময় আগে ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনাকে নিরাপদ সড়ক আন্দোলনের শক্তিতে পরিণত করেছিলাম। দীর্ঘ এ পথচলায় আন্দোলনটি এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, বরং সারাদেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।

আরও পড়ুন<<>>সোনাক্ষীকে কটাক্ষ, ফের বিতর্কের মুখে কঙ্গনা

নিসচা প্রতিষ্ঠাতা সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হওয়ার আহবান জানান।

তিনি বলেন, আমরা একে অপরের প্রতিপক্ষ নই। আমরা সবাই মানুষের জীবনরক্ষার সহযোদ্ধা।

আবেগাপ্লুত কণ্ঠে ইলিয়াস কাঞ্চন আরও বলেন, আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

বক্তব্যে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়