ছবি: সংগৃহীত
নব্বই দশকের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। এ জুটির দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘তোমাকে চাই’ আবারও বড়পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে। দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে সিনেমাটির বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রটি পরিচালনা করেন মতিন রহমান। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা এবং রীনা খান।
আরও পড়ুন <<>> ‘তরুণদের নতুন ভাবনাই সংস্কৃতি-দেশকে এগিয়ে নেবে’
মুক্তির পর ‘তোমাকে চাই’ ব্যাপক জনপ্রিয়তা পায় এবং নব্বইয়ের দশকের অন্যতম আলোচিত রোমান্টিক বাংলা চলচ্চিত্র হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেয়।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে আয়োজিত এ বিশেষ প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের কাছে পুরোনো বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































