ছবি: সংগৃহীত
বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে আবারও আলোচনা তুঙ্গে উঠেছে। ছবিটির অন্যতম অভিনেতা আমির খান জানিয়েছেন, সিক্যুয়েলের পরবর্তী কিস্তি তৈরির কাজ বর্তমানে এগিয়ে চলছে।
নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সিক্যুয়েলের গল্পে এবার নতুন মোড় আনা হচ্ছে। আগের তিন ‘ইডিয়ট’-এর সঙ্গে এবার চতুর্থ একটি চরিত্র যুক্ত হতে পারে। এ চরিত্রে ভিকি কৌশলকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শোনা যাচ্ছে, ভিকি কৌশল এ চরিত্রে অভিনয়ে আগ্রহী। তিনি ইতোমধ্যে আমির খান এবং পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। প্রাথমিকভাবে তিনি সম্মতিও জানিয়েছেন। তবে সবার সময়সূচি মিলিয়ে নেয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
গল্পের দিক থেকে জানা গেছে, ছবিতে প্রায় ১০ বছরের সময় ব্যবধান দেখানো হবে। সে কারণেই নতুন চরিত্র যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। ভিকি কৌশল তার বর্তমান কাজ শেষ করে এ ছবির শুটিংয়ে যুক্ত হবেন।
আরও পড়ুন <<>> তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপাতির বাজিমাত
অন্যদিকে, এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, তিনি ইতোমধ্যে সিক্যুয়েলের গল্প শুনেছেন। তার কাছে গল্পটি অসাধারণ লেগেছে। তিনি মনে করেন, এটি শক্তিশালী, ভিন্নধর্মী এবং আগের ছবির মতোই হাস্যরসে ভরপুর হবে। তবে চিত্রনাট্যে এখনো কিছু কাজ বাকি রয়েছে। তবুও নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে।
এছাড়া আগের ছবির পরিচিত চরিত্রগুলোও আবার দেখা যাবে। তবে গল্পটি ১০ বছর পরের সময়কে কেন্দ্র করে আগাবে। আমির খান আবারও ফুংসুখ ওয়াংডু চরিত্রে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
অন্যদিকে ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ২০২৫ সালের সফল ছবি ‘ছাবা’-তে। বর্তমানে তিনি সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজে ব্যস্ত আছেন। এ ছবিতে তার সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রজেক্টটি ইতোমধ্যে দর্শকদের কাছে বেশ প্রতীক্ষিত হয়ে আছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































