Apan Desh | আপন দেশ

বাসডুবির ঘটনায় প্রচার হবে না ব্যাচেলর পয়েন্ট

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৫, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৩৫, ২৬ মার্চ ২০২৬

বাসডুবির ঘটনায় প্রচার হবে না ব্যাচেলর পয়েন্ট

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস ডুবির মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এর প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও। শিল্পী ও নির্মাতাদের মধ্যে দেখা গেছে শোক ও সংহতির প্রকাশ।

এ প্রেক্ষাপটে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত বন্ধ রাখা হয়েছে তার আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর নতুন পর্বের প্রচার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি জানান, সাম্প্রতিক বাস দুর্ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে এ সপ্তাহে নতুন পর্ব প্রচার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> আজ অভিনেতা ফারুক আহমেদের জন্মদিন

বার্তায় আরও জানানো হয়, আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকটির প্রচার পুনরায় শুরু হবে। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে Boom Films–এর ইউটিউব চ্যানেলে নতুন পর্ব প্রকাশ করা হবে। মর্মান্তিক এ দুর্ঘটনার প্রতি সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়