Apan Desh | আপন দেশ

শীর্ষে ‘দম’, তিন দিনে আয় কোটির ঘরে

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৪, ২৪ মার্চ ২০২৬

শীর্ষে ‘দম’, তিন দিনে আয় কোটির ঘরে

ছবি: আপন দেশ

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দর্শকপ্রিয়তা ও আয়ের দৌড়ে শীর্ষে উঠে এসেছে ‘দম’। আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত এ সিনেমা মুক্তির তিন দিনেই মাল্টিপ্লেক্সে কোটির ঘরে আয় করে নতুন রেকর্ড গড়েছে।

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মোট পাঁচটি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো—শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, আফরান নিশোর ‘দম’, চার নারী অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত ‘প্রেশার কুকার’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’ এবং একাধিক তারকার অভিনয়ে ‘বনলতা এক্সপ্রেস’।

প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেছে, এ বছর দর্শকদের ঝোঁক ছিল কাহিনিনির্ভর ও পারিবারিক গল্পের দিকে। সহিংসতাভিত্তিক সিনেমার তুলনায় জীবনঘনিষ্ঠ গল্প বেশি টানছে দর্শকদের। এ প্রবণতার কারণেই ‘দম’ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।

রেদওয়ান রনি পরিচালিত এ সিনেমার প্রায় সব শোই চলছে হাউজফুল। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোর মধ্যে ২৭টি ছিল পূর্ণ। এতে করে দর্শকদের মধ্যে, বিশেষ করে নিশো ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সিনেমা হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন অর্জন করেছে ‘দম’। মুক্তির প্রথম দিনে আয় হয় ৩০ লাখ ৩৯ হাজার টাকা। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ৩৪ লাখ ৭ হাজার টাকা। তৃতীয় দিনে আয় হয় ৩৬ লাখ ৫২ হাজার টাকা। তিন দিনের মোট আয় কোটির ঘর অতিক্রম করে।

আরও পড়ুন <<>> ভারত সফর নিয়ে দুঃসংবাদ দিলেন শাকিরা

আয়ের দিক থেকে ‘দম’-এর পরেই রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’, যা হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত। এরপর রয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ও সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’।

পরবর্তী অবস্থানে আছে আবু হায়াত মাহমুদ পরিচালিত শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। তালিকার শেষদিকে রয়েছে রায়হান রাফী পরিচালিত শবনম বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়