Apan Desh | আপন দেশ

দাবানলের মুখে পরেছিলেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ১৩ জানুয়ারি ২০২৫

দাবানলের মুখে পরেছিলেন প্রীতি জিনতা

ছবি : সংগৃহীত

ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। ছয় দিনেও দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি। উল্টো ঝড়ের বেগে বাতাসে তা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়। প্রাণ গেছে অন্তত ২৪ জনের। পুড়েছে শত শত ঘরবাড়ি। তাদের মধ্যে আছেন হলিউড বলিউডের তারকারাও। 

অনেক তারকারা প্রাণ রক্ষায় লস অ্যাঞ্জেলেসের বাড়ি ছেড়েছেন। বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও পরিবার নিয়ে এ  দাবানলের আগুনের মুখে পরেছিলেন। যদিও দাবানলের আগুন থেকে রক্ষা পেয়েছেন তিনি ও তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নিরাপদ থাকার খবরটি জানান ভারতীয় অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী লস অ্যাঞ্জেলসে বসবাস করছেন প্রীতি জিনতা। স্বামী জেনে গুডএনাফের সঙ্গে সেখানকার বাংলোয় সংসার প্রীতির। দুই সন্তানও রয়েছে তাদের। বিধ্বংসী এ দাবানলে ক্ষতিগ্রস্ত তারাও। পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে নিজেকে কিছুটা সামলে সোশাল মিডিয়ায় সে ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন প্রীতি। 

নিজের এক্স হ্যান্ডেলে অভিনেত্রী বলেন, এরকম একটা দিন দেখার জন্য বেঁচে থাকতে হবে জীবনেও ভাবিনি। দাবানলের গ্রাসে আমাদের লস অ্যাঞ্জেলসের পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, পরিজনেরা গৃহহারা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আকাশ ধোঁয়াচ্ছন্ন, সর্বত্র ছাই। তুষারপাতের মতো আকাশ-বাতাসে ছাঁই ভেসে বেড়াচ্ছে।

এরকম পরিস্থিতি চলতে থাকলে বাচ্চা এবং বয়স্কদের জন্য সমস্যা আরও বাড়বে। চারপাশের এই ধ্বংসলীলা দেখে আমি ভেঙে পড়েছি। তবে ঈশ্বরকে ধন্যবাদ আমরা যে এখনও সুরক্ষিত। প্রীতি আরো বলেন, এ অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুত এবং সর্বস্ব হারানো মানুষদের জন্য প্রার্থনা করছি প্রতিটা মুহূর্তে। আশা করি, শীগগিরই বাতাসের দাপট কমে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসবে। দমকল বিভাগ, অগ্নিনির্বাপক কর্মী এবং যারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছেন, তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকুন সকলে।

দাবানলে পুড়ে ছাই হয়েছে হলিউডের অনেক তারকার বাড়ি। কাউকে এক কাপড়েই বাড়ি ছাড়তে হয়েছে। জানা গেছে, অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি এবং অস্কারের সাবেক সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাদের বাড়ি হারিয়েছেন। অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও পুড়েছে। স্ত্রী-সন্তান নিয়ে কোনোমতে প্রাণে বেঁচে গেছেন এ অভিনেতা। টম হ্যাংকস, প্যারিস হিলটন, স্টিভেন স্পিলবার্গ ও রিটা উইলসনের মতো তারকারাও থাকেন প্যাসিফিক প্যালিসেডসে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩