ছবি : আপন দেশ
জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। এজন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
আরও পড়ুন : বিচারিক ক্ষমতা ফিরে পেলেন বিচারপতি মান্নান
সূত্র জানায়, জুলাই আন্দোলন নিয়ে ওয়াহেদ চৌধুরীর একটি ফেসবুক পোস্ট ঘিরে চলতি বছরের জুলাইয়ে আলোড়ন সৃষ্টি হয়। এ অভিযোগে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি আরও খতিয়ে দেখতে নতুন করে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































