ফাইল ছবি, আপন দেশ
৪৩তম বিসিএস নন ক্যাডারে নিয়োগের পুরো প্রক্রিয়া অস্বচ্ছ হওয়ায়, পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশনা দেয়া হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন<<>>বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
রিটকারী আইনজীবী বলেন, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এ নিয়োগ দেয়া হয়েছিল বলে হাইকোর্ট তা রায়ের পর্যবেক্ষণে বলেছেন।
এর আগে গত বছর ৪৩তম বিসিএসের ননক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট দায়ের করেন। ২০২৪ সালে ৪৩তম নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































