Apan Desh | আপন দেশ

ইস্টার সানডেতে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা

ঢাবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৯, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৪:১৩, ২ এপ্রিল ২০২৬

ইস্টার সানডেতে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা

ফাইল ছবি

ইস্টার সানডে উদযাপন উপলক্ষে রোববার (০৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে, চলবে পরীক্ষাও। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইস্টার সানডে উপলক্ষে ওইদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ রাখা হবে। যদিও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষর রয়েছে।

আরও পড়ুন<<>>ইবির নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বলেন, স্টার সানডে উপলক্ষে গত বছরের ন্যায়  শুধু ক্লাসগুলো বন্ধ থাকবে, পরীক্ষা যথাযথ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে।

তথ্যমতে, ২০২৫ সালে ইস্টার সানডের ছুটি থাকলেও এ বছর ছিল না। বিষয়টি নিয়েই এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়