Apan Desh | আপন দেশ

ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার সর্বোচ্চ দাম ৫৫, ঢাকার বাইরে ৪৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ২৫ জুন ২০২৩

ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার সর্বোচ্চ দাম ৫৫, ঢাকার বাইরে ৪৮ টাকা

ঈদুল আজহাকে সামনে রেখে গত বছরের চেয়ে তিন টাকা বাড়িয়ে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করেছে সরকার। গত বছর এই দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা।

রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সভায় এই দাম নির্ধারণ করা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন নির্ধারিত দাম ঘোষণা করেন।

ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রতি বর্গফুট চামড়ার দাম ছিল ৪০ থেকে ৪৪ টাকা।

ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় ও ঢাকার বাইরে বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়