ছবি : আপন দেশ
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট প্রবর্তিত তিন হাজার কোটি টাকার এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিমে অংশীদার হয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে তহবিল ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।
সোমবার (০৭ সেপ্টেম্বর) ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ স্কিমের মূল উদ্দেশ্য দেশের রফতানিতে তৈরি পোশাক (আরএমজি) খাতের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো। এছাড়া রফতানি বহুমুখীকরণকে উৎসাহিত করা।
আরও পড়ুন <<>> রফতানিতে সুখবর, দুই মাসে আয় সাড়ে ৭ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক আবু আলম, যুগ্ম পরিচালক সজীব কুমার দাস। এছাড়া ছিলেন ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিআরএম ডিভিশনের প্রধান এবিএম মিজানুর রহমান।
আপনদেশ/মিম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































