Apan Desh | আপন দেশ

‘আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৩, ১৯ এপ্রিল ২০২৬

‘আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি’

ছবি : আপন দেশ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

রোববার  (১৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অনেকেই প্রশ্ন করছেন, কেন তেলের দাম বাড়ানো হচ্ছে না বা বাড়ানো হয়েছে কি না, সরকারের তহবিলের বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। এসব বিবেচনায় বৈশ্বিক পরিস্থিতির আলোকে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এর সঙ্গে আইএমএফের কোনো সংশ্লিষ্টতা নেই।’

আরও পড়ুন : প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ : তথ্যমন্ত্রী

তিনি আরও বলেন, ‘আইএমএফ এবং বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি, তা চলমান রয়েছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়