Apan Desh | আপন দেশ

রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ছবি: আপন দেশ

রাজবাড়ী জেলার পাংশায় রুনা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় দেন। 

আরও পড়ুন<<>>গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

দণ্ডপ্রাপ্ত মিলন পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিল।

এদিকে, এ মামলার অপর দুই আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, ২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

রুনা খাতুন কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী। ওই ঘটনায় পুলিশ তার বাড়ির উঠানে রুনা খাতুনের পা বাঁধা মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়