ফাইল ছবি, আপন দেশ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম বিশ্বাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন<<>>যশোরে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কনটেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন পথচারী আকরাম বিশ্বাস।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আকরাম বিশ্বাস উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ-আল-মামুন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































