ছবি: আপন দেশ
দেশে যতবেশি শিক্ষিত ততবেশি অন্যায়, যতবেশি প্রভাবশালী কর্মকর্তা ততবেশি অন্যায়-অপরাধ। যতবেশি মাস্টার ততবেশি দুর্নীতি। হাইস্কুলে এক ধরনের আবার বিশ্ববিবিদ্যালয়ে আরেক ধরনের অন্যায় হয়-এটা আমাদের সবচেয়ে দু:খের বিষয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
তিনি বলেন, আমি এমপি হব, মন্ত্রী হব, আবার বিশাল ধনী লোক হব-এটাতো হয় না। কারন সম্পদ আর সম্মান একসাথে চলেনা।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগতিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ও নজরুল জয়ন্তি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রনালয় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত মন্ত্রনালয় উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয় তার চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত মন্ত্রনালয়। আমরা সবাই জানি শিক্ষা ও স্বাস্থ্য আমাদের মৌলিক অধিকার।
আরও পড়ুন<<>>শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী
তিনি আরও বলেন, মানুষ মরে একবার, দুইবার মরে নাকি! শহীদ আবু সাঈদ জানতে দুহাত প্রসারিত করে দাঁড়ালে মৃত্যু নিশ্চিত। ও আপনাদেরকে মুক্তির সনদ দিয়ে গেছে, সিল দিয়ে গেছে। এ সিল যদি আপনারা ধরে রাখতে না পারেন! চট্টগ্রামের ওয়াসিম আকরামের সিল যদি আপনারা ধরে রাখতে না পারেন, বাচ্ছা শিশু রিয়াগোপের সিল যদি আপনারা ধরে রাখতে না পারেন, একবার এক সন্ত্রাসী আসবে, বর্গী আসবে, ওলন্দাজ আসবে। সবাই বড়লোক হতে চাইবে, মেম্বার-চেয়ারম্যান হবে, জনপ্রতিনিধি হবে- এসব দিয়ে সমাজ পরিবর্তন হবে না। আপনাকে হকের কথা বলতে হবে, ইনসাফের কথা বলতে হবে।
তিনি বলেন বিভিন্ন সেক্টরে দুর্নীতি নিয়ে বাংলাদেশ চলবে না। আপনারা আমার সঙ্গে একমত হোন, সব ভেঙ্গে ফেলব। সব সোজা হয়ে যাবে। খালি থাকবে রামগতি। যে অফিসার থাকবে হকের সঙ্গে, ইনসাফের সঙ্গে। যে থাকবে না সেখানে আপনাদেরকে বসিয়ে দেব, ক্লাস টেনের ছেলে বসবে, ইন্টারের ছেলে বসবে, ভালো লোক বসবে। আপনারা আমাকে শক্তি দেন, সাহস দেন, দোয়া করেন- যতক্ষন নি:শ্বাস থাকবে- সব ভেঙ্গে ফেলব।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষিকা আয়েশা সিদ্দিকা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শাহেদ আলী পটু, উপজেলা জামায়াত আমীর মাওলানা আবদুর রহিম, শিক্ষক নেতা আবদুস জাহের, সেলিনা আক্তারসহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৬৯জন, মাদ্রাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২ জন এবং প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৫৫জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































