Apan Desh | আপন দেশ

আদালতে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

গোপালগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১৫, ২২ জুলাই ২০২৬

আদালতে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ফাইল ছবি, আপন দেশ

গোপালগঞ্জ আদালতে এজলাস চলাকালীন সময়ে বিচারকের ছুড়ে দেয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেটেছে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর। এজলাস চলাকালীন সময়ে আদালতে কথা বলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

বুধবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ ঘটনা ঘটে।

মাথায় আঘাতপ্রাপ্ত ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। বিচারকের এমন অপ্রত্যাশিত কাণ্ডের জন্য আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়ার আদালতে এজলাস চলাকালীন সময়ে আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে আইনজীবীরা কথা বলছিল। এতে বিরক্ত হয়ে বিচারক মো. সুজন মিয়া টেবিলে শব্দ করে নিষেধ করেন। বিচারকের কথা আমলে না তারা কথা বলতে থাকে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিচারক কাঁচের পেপার ওয়েট আইনজীবীদেরকে লক্ষ্য করে ছুড়ে মারেন। 

আরও পড়ুন<<>>অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে

এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লেগে তার মাথা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জুলকদর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারকের এমন ব্যবহার অনাকাঙ্ক্ষিত। গোপালগঞ্জ আদালতের ইতিহাসে এমন ঘটনা প্রথম। এ ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাড. এম এ আলম সেলিম ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানাই।

এ বিষয়ে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়