ছবি: আপন দেশ
বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই চোরকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাত ৮টার দিকে আদমদীঘি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউপির উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ (১৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আবদুর রহমান বাবুর ছেলে রায়হান (১৯)।
সোমবার (১৩ জুলাই) সকালে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে দুর্বৃত্তরা কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন<<>>আদালত ভবনের পলেস্তারা খসে আহত পাঁচ বিচারপ্রার্থী
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে রোববার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে আদমদীঘি বাজার থেকে দুই চোরকে গ্রেফতার করেন। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য মতে, বগুড়া সদর এলাকার গোদারপাড়া বাজারে অবস্থিত এক ব্যাংক কর্মকর্তার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মারুফ নামের এক যুবকের কাছ থেকে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধার করেন।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ দায়ের করার পরেই পুলিশ অভিযানে নামে। অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































