Apan Desh | আপন দেশ

রথযাত্রার নিরাপত্তা জোরদারে গাইবান্ধায় পুলিশের মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৮, ৭ জুলাই ২০২৬

রথযাত্রার নিরাপত্তা জোরদারে গাইবান্ধায় পুলিশের মতবিনিময়

ছবি: আপন দেশ

আসন্ন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে চায় গাইবান্ধা জেলা প্রশাসন। এ জন্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা হয়। রথযাত্রা উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা, শোভাযাত্রার রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

সভায় গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে জেলার সব মন্দির ও শোভাযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি উৎসব আয়োজকদের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহবান জানান। 

আরও পড়ুন<<>>পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১

সভায় এএসপি (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম, এএসপি (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, এএসপি (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতারা রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেয়া উদ্যোগকে স্বাগত জানান। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়