Apan Desh | আপন দেশ

ধরলার ভাঙন রোধে জিও ব্যাগ 

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৯, ৬ জুলাই ২০২৬

আপডেট: ১২:৪৩, ৬ জুলাই ২০২৬

ধরলার ভাঙন রোধে জিও ব্যাগ 

ছবি: আপন দেশ

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ধরলা  নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। নদীভাঙনের শিকার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর রক্ষায় রোববার (০৫ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ।

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ। তিনি বলেন, ধরলা নদীর ভাঙনে প্রতিবছর বহু মানুষ ঘরবাড়ি ও আবাদি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হন। নদীভাঙন প্রতিরোধে  গৃহীত বিভিন্ন প্রকল্পের অংশ হিসেবে জিও ব্যাগ ফেলা হচ্ছে, যা ভাঙন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। 

আরও পড়ুন<<>>কক্সবাজারে পাহাড় ধসে আট রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু

এমপি ড. আতিকুর রহমান বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষের জানমাল ও সম্পদ রক্ষা এবল নদীভাঙন মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন ফারুকী, এনসিপি জেলা সদস্য সচিব মাসুম মিয়া, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী-১ ময়দুল ইসলাম র‌নি সহ এনসিপির অনান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch