ফাইল ছবি, আপন দেশ
দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও দুর্যোগকালীন জরুরি সেবার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আরও পড়ুন<<>>মেয়েকে অপহরণ, ছবি হাতে অঝোরে কাঁদছেন বাবা-মা
আলোচনা সভায় বক্তারা বলেন, আগুন, সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের মতো যেকোনো সংকটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে কাজ করছে। আধুনিক প্রশিক্ষণ ও জনসচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
এসময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































