Apan Desh | আপন দেশ

আগাছা নাশক স্প্রে করায় বালিয়াকান্দিতে ৩২ কৃষকের পাটক্ষেত নষ্ট

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫১, ১০ মে ২০২৬

আগাছা নাশক স্প্রে করায় বালিয়াকান্দিতে ৩২ কৃষকের পাটক্ষেত নষ্ট

ফাইল ছবি, আপন দেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিত্যক্ত জমিতে আগাছা নাশক স্প্রে করায় ৩২ কৃষকের ৮.৮৩ একর জমির পাট ক্ষেত নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রণোদনার মাধ্যমে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি  দিয়েছেন কৃষি বিভাগ। 

জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ধুলাঘাট বিলের মধ্যে সারুটিয়া গ্রামের চাঁন মিয়া তার জমিতে পেঁয়াজ উত্তোলনের পর ফেলে রাখেন। সম্প্রতি ওই জমিতে আগাছা নাশক ঔষধ স্প্রে করে। ফলে জামালপুর ইউনিয়নের হাতিমোহন এলাকার বেশির ভাগ কৃষকের জমির পাটক্ষেত নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ জমির মালিকরা হলেন ইজাজুল মল্লিক, সবুজ ঘোষ, ইউনুস মল্লিক, রুহুল আমিন, মিরাজ, মোতাহার, মোর্শেদ, বাবু, দুলা মল্লিক, রহমান শেখ, সোহেল শেখ, লিটন মিত্র, স্বপন মেম্বার, নিখিল মিত্র, আবু শেখ, জাকির শেখ, নাজমুল, মাফুজ, মানিক, বাবু শেখ, আবুল, মোফাজ্জেল, মতিন, আলী শেখ, আক্তার, মামুন, মাহাবুল, জিম, রেজাউল, নিজাম মোল্যা, তফিজুল, নাজির, আনিস শেখ।

ক্ষতিগ্রস্থ কৃষকরা বলেন, চাঁন মিয়া তার জমিতে পেঁয়াজ চাষের পর পরিত্যক্ত ফেলে রাখেন। জমিতে ঘাস হলে সম্প্রতি আগাছা নাশক স্প্রে করে। ফলে বাতাসের কারণে পাশে থাকা আমাদের জমিতে ঔষধ এসে পড়ে পাটের বাড়ন্ত ক্ষমতা শেষ করে দিয়েছে। এখন পাট কুকড়ে-মুকড়ে গেছে। এ পাট আর হবে না। আমরা জমির মালিককে বিষয়টি জানালেও তিনি কোন গুরুত্ব দিচ্ছেন না। আমরা বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করব। আমরা ক্ষতিগ্রস্থ কৃষকরা ক্ষতিপুরণ দাবী করছি। 

আরও পড়ুন<<>>মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

অভিযুক্ত চাঁন মিয়া বলেন, আমার জমি থেকে পেঁয়াজ উত্তোলনের পর অনেক আগাছা হয়। পরে লেবার দিয়ে জমিতে আগাছা নাশক স্নাপ নামক ঔষধ স্প্রে করেছি। এখন শুনছি পাশের জমির পাট নষ্ট হয়ে গেছে। আমি মাঠে যাইনি। গিয়ে বলতে পারব কি হয়েছে। 

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ বলেন, বিষয়টি জানতে পেরে শনিবার (০৯ মে) উপসহকারী কৃষি কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেছেন। চাঁন মিয়া তার জমিতে আগাছা নাশক ঔষধ স্প্রে করায় আশপাশের কৃষকদের পাট ক্ষেতে বাতাসে গিয়ে পাটক্ষেত নষ্ট হয়েছে। মনে হচ্ছে মাকড়ের আক্রমন হয়েছে, তবে সেখানে মাকড়ের কোন অস্থিত্ব নেই। আগাছা নাশকের কারণে ৩২ কৃষকের ৮.৮৩ একর জমির পাট ক্ষেত বিনষ্ট হয়েছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমন প্রণোদনা নিতে আগ্রহী হলে কৃষকদের প্রণোদনার ব্যবস্থা করা হবে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা থানায় মামলা করতে চাইলে কৃষি বিভাগ সহযোগিতা করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়