Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় পেট্রোল পাম্প পরিদর্শনে পুলিশ সুপার 

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৫, ৩১ মার্চ ২০২৬

গাইবান্ধায় পেট্রোল পাম্প পরিদর্শনে পুলিশ সুপার 

ছবি: আপন দেশ

জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন পেট্রোল পাম্প জেলা প্রশাসনের মনিটরিং আওতায় রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. জসীম উদ্দিন

মঙ্গলবার (৩১ মার্চ) জেলার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এছাড়াও পেট্রোল পাম্পে অবৈধভাবে জ্বালানি তেল মজুতদারদের বিরুদ্ধে অভিযান, সঠিক পরিমাপে তেল সরবরাহ তদারকি,নিরাপত্তা নিশ্চিত করণ ও হেলমেট,গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া তেল না দেয়ার নির্দেশনা প্রদান করেছেন পুলিশ সুপার । 

আরও পড়ুন<<>>বাড়ছে না জ্বালানি তেলের দাম

এর আগে ২৩ মার্চ জেলার বিভিন্ন পাম্প মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিভিন্ন পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদকারী এবং অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন। এসময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেও পুলিশ প্রশাসনকে নির্দেন দেন। 
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক