Apan Desh | আপন দেশ

নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করছে: সারজিস 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২১, ৯ ডিসেম্বর ২০২৫

নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করছে: সারজিস 

জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ করে দেয়ায়র মাধ্যমে নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থানের সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে। আমাদের জায়গায় থেকে স্পষ্ট করে জানাতে চাই এটা এনসিপি কোনোভাবেই সমর্থন করবে না। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলম।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এনসিপির জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টির যারা ২৪-এর অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে, তাদের হয়ে কাজ করেছে, তাদের সুবিধা ভোগ করেছে অবৈধ নির্বাচনের এমপি, মন্ত্রী হয়েছে তারা প্রত্যেককেই আওয়ামী লীগের দোসর। তাদের বিচারের আওতায় নেয়া আসা উচিত।

সারজিস আলম বলেন, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো ধরনের নৈতিক রাজনৈতিক আইনগত অধিকার নেই। তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। যেভাবে আওয়ামী লীগ আনা হয়েছে। তারা এখনও বলে বেড়ায় যে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাই। তারা এমন কথাও বলে বেড়ায় আওয়ামী লীগের যারা তাদের দলের হয়ে নির্বাচন করবে তাদেরকে তারা মনোনয়ন দিবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভ্যুত্থানের এক বছর তিন মাস পেরিয়ে গেছে, তার জায়গা থেকে তিনি বাধা প্রকাশ করতেই পারে। আমরা রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এতটুকু বুঝতে পারি অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ তার নিজের দেশ। সেরকম একটা অনুভূতি তিনি পাবেন। আমরা মনে করি সকল রাজনৈতিক দলের নেতারা তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা কাদা ছোড়াছুড়ি কর‍তে চাই না। কেউ যদি অপ্রত্যাশিত কাজ করে আমরা সেটাও সমর্থন করব না। যৌক্তিক সমালোচনা করব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু