চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামের আশপাশে থাকা ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
জানা গেছে, এক শ্রমিকের সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।
আরও পড়ুন<<>>কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে পাউবো’র কর্তাদের দুদকে তলব
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে গুদামে আশেপাশে থাকা ১০ জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
ইতোমধ্যে, দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা শংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
আপন দেশ/ জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































