Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় খাদ্যে বিষ দিয়ে বৃদ্ধকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ২১:২১, ২ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরায় খাদ্যে বিষ দিয়ে বৃদ্ধকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার তালায় খাদ্যে বিষ মিশিয়ে এক বৃদ্ধকে হত্যা ও তার পরিবারের পাঁচ সদস্যকে হত্যার চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। এ মামলায় সিরাজ শেখসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) নিহত বেলায়েত গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী বাদী হয়ে সাতক্ষীরা আমলি আদালত-১-এ মামলাটি দায়ের করেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার মামলাটি গ্রহণ করেছেন। তিনি তালা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন, এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়েছে কিনা, তা সাত দিনের মধ্যে আদালতকে জানাতে।

মামলার আসামিরা হলেন- তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের সিরাজ শেখ (৪০), তফুর শেখ (৪৫) ও আব্দুল গফুর শেখ (৫০)। এছাড়াও একই গ্রামের রফিকুল শেখের ছেলে মঈন শেখ (৩২) আসামি।

আরও পড়ুন>>>সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাতে জাহাঙ্গীর গাজী বাড়ি ফিরে দেখেন তার পরিবারের সবাই অচেতন অবস্থায় পড়ে আছেন। তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ২৩ আগস্ট অবস্থার অবনতি হলে বেলায়েত গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৫ আগস্ট সকালে তিনি মারা যান।

এজাহারে বলা হয়েছে, ২২ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে আসামিরা খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়। বাদী জানান, তার স্ত্রী রোনা বেগম সুস্থ হওয়ার পর জানিয়েছেন, আসামিরা ঘটনার আগে তাদের বাড়িতে এসেছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি সিরাজ শেখ একজন লম্পট প্রকৃতির লোক। তিনি জাহাঙ্গীরের স্ত্রী রোনা বেগমকে কুপ্রস্তাব দিতেন। জাহাঙ্গীর এর প্রতিবাদ করলে আসামিরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেন। এর জের ধরেই তারা খাবারে বিষ মিশিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

জাহাঙ্গীর গাজী সাংবাদিকদের বলেন, তার স্ত্রী সিরাজ শেখের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

তালা থানার ওসি মো. মাইনউদ্দিন জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে তিনি শুনেছেন যে আদালতে একটি মামলা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement