Apan Desh | আপন দেশ

শ্রীমঙ্গলে তাপমাত্রা নামলো ৮ ডিগ্রির ঘরে

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে তাপমাত্রা নামলো ৮ ডিগ্রির ঘরে

আর মাত্র কয়েকটা দিন পরেই বিদায় নিবে শীতকাল। সবাই যখন বসন্তকে স্বাগত জানিয়ে শীতকে বিদায় দেয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নতুন করে জেঁকে বসল শীত। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে শীত দাপট দেখাচ্ছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, শ্রীমঙ্গলে আজ ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তবে সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে।

কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে শীতের দাপট। বিশেষ করে, রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে। তীব্র শীতে চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে।

এদিকে, পর্যটননগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকেরাও শীতের দেখা পেয়েই আবার অনেকই খুশি। তারা বলেন, ঠান্ডার মধ্যে ঘুরতে একটু বেশি মজা লাগছে। পর্যটক রেজাই রাব্বী বলেন, এখানে এত ঠান্ডা, আগে বুঝিনি, ঢাকায় গরম। সন্ধ্যার পর চা বাগান এলাকায় শীত বেশি। সকালে কুয়াশা ভেদ করে রোদ ওঠায় শীত তেমন গায়ে লাগছে না।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, টহলে রাতের বেলা বের হয়ে চা-বাগান এলাকায় গেলে মারাত্মক ঠান্ডা থাকে। ঘন কুয়াশা থাকে, কিছু দেখা যায় না। চালককে টহল গাড়ি চালাতে বেগ পেতে হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement