Apan Desh | আপন দেশ

ঢাকায় মুষলধারে বৃষ্টি, কতক্ষণ থাকবে?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩১, ১০ জুলাই ২০২৬

ঢাকায় মুষলধারে বৃষ্টি, কতক্ষণ থাকবে?

ছবি : আপন দেশ

সারা দেশে গত কয়েকদিন ধরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি ঝরছে। ঢাকায়ও গত ৩ দিন থেমে থেমে বৃষ্টি ঝরেছে। 

শুক্রবার (১০ জুলাই) ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে। 

এদিকে, বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছুটির দিন হওয়ায় বাইরে লোকজনের তেমন আনাগোনা না থাকলেও জরুরি কাজে যারা বের হয়েছেন, বৃষ্টির কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, বৃষ্টি থেকে বাঁচতে কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। কেউ কেউ রেইনকোট পরে গন্তব্যে ছুটেছেন।

আরও পড়ুন : দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch