Apan Desh | আপন দেশ

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৪, ১০ জুলাই ২০২৬

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ছবি : আপন দেশ

ঢাকাসহ দেশের ১৪ জেলায় শুক্রবার (১০ জুলাই) দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দেয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch