Apan Desh | আপন দেশ

তাপমাত্রা নিয়ে ‘দুঃসংবাদ’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২০, ৪ জুন ২০২৬

তাপমাত্রা নিয়ে ‘দুঃসংবাদ’

ছবি : আপন দেশ

রাজধানীসহ সারা দেশে চলমান তাপপ্রবাহ এখনই কমছে না। এ তাপপ্রবাহ আরও ২-৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে দেশের কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ পূর্বাভাসের কথা জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।

চলতি জুন মাসজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে আরো দুই থেকে তিনটি তাপপ্রবাহ ধেয়ে আসতে পারে। পুরো মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জুনের দ্বিতীয় সপ্তাহে দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৃষ্টির এ প্রবণতা কমলে আবারও নতুন করে তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে গরম অনেক বেশি অনুভূত হচ্ছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

এদিকে বগুড়ায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন : রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

বৃহস্পতিবার সকালের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়