সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা
ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ করে নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে।
০৮:৩২ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার