ছবি : আপন দেশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসইর তথ্যমতে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৭১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫৮টির, দর কমেছে ১১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮১ কোটি ১১ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৩৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, দর কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৭ কোটি ৭৩ লাখ টাকা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































