এসবিএসির লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এসবিএসি ব্যাংক পিএলসির এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ব্যাংকটির কর্পোরেট পরিচালক ভিকার ইন্টারন্যাশনাল তাদের হাতে থাকা মোট ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ারের মধ্যে ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন<<>>দুই ঘণ্টায় ৫৪৮ কোটি টাকার লেনদেন
ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বর্তমান বাজারদরে এ শেয়ার বিক্রি করা হবে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক, উদ্যোক্তা ও কর্পোরেট পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































