Apan Desh | আপন দেশ

‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সোনালী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৫

‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সোনালী লাইফ ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। সোমবার (০১ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

আরও পড়ুন<<>>১০ শতাংশ লভ্যাংশ দেবে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়