Apan Desh | আপন দেশ

স্থানীয় কোচদের পারিশ্রমিক বাড়াচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:০৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় কোচদের পারিশ্রমিক বাড়াচ্ছে বিসিবি

ফাইল ছবি

দেশের ক্রিকেটের মানোন্নয়নে একর পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বোর্ড প্রধান হওয়ার পর থেকে ক্রিকেটার ও কোচদের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। 

ঘরোয়া ম্যাচে ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ হওয়ায় এবার থেকে ক্রিকেটাররা প্রতি ম্যাচে দেড় লাখ টাকা পাবেন। এছাড়া ব্যাগি ক্যাপ আর হেলমেটও পাচ্ছেন ক্রিকেটাররা। এবার কোচদের পারিশ্রমিকও বাড়াচ্ছে বিসিবি। 

জাতীয় ক্রিকেট লিগের কোচদের বেতন ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সবশেষ বোর্ড সভায়। কয়েকদিন আগে এক সাক্ষাতকারে সিলেট বিভাগের হেড কোচ রাজিন সালেহ বলেছিলেন, বোর্ড কোচদের কথাও ভাববে বলে আশা করছেন তিনি। 

আরও পড়ুন<<>>শ্রীলঙ্কাকে উড়িয়ে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ

শেষ পর্যন্ত বিসিবির টুর্নামেন্ট কমিটির সভায় কোচদের বেতন বাড়ানোর প্রস্তাব উঠে আসে। ওই সভায় থাকা একটি সূত্র নিশ্চিত করেছেন কোচদের বেতন ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবে সবসময় একমত হয়েছেন। যদিও এটি এখনো পাশ হয়নি, তবে সূত্র জানাচ্ছে এটি পাশ হওয়া কেবল সময়ের ব্যাপার। 

চার দিনের জাতীয় ক্রিকেট লিগের পুরো আসরে একজন কোচ পারিশ্রমিক পান ২ লাখ ৫০ হাজার টাকা। আর এনসিএল টি-টোয়েন্টির জন্য একজন কোচকে দেয়া হয় আরও ১ লাখ টাকা। অর্থাৎ চার দিনের এনসিএল ও টি-টোয়েন্টি মিলিয়ে একজন কোচের মোট পারিশ্রমিক দাঁড়ায় ৩ লাখ ৫০ হাজার টাকা। এর সঙ্গে ২৫ শতাংশ বাড়বে। 

আগামী ০৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এনসিএলের চার দিনের আসর। আটটি দল সাতটি ভেন্যুতে খেলবে। টুর্নামেন্ট চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়