Apan Desh | আপন দেশ

চাইনিজ তাইপের জালে বাংলাদেশের ৭ গোল

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৫, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৫০, ৫ সেপ্টেম্বর ২০২৬

চাইনিজ তাইপের জালে বাংলাদেশের ৭ গোল

ছবি: হকি ফেডারেশন

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী হকি দল। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে চীনের মকিতে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজের মেয়েরা চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। পুরো ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশি মেয়েদের একচেটিয়া আধিপত্য।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ। দলের পক্ষে প্রথম গোল করে ডেডলক ভাঙেন কনা আক্তার। তার দুর্দান্ত গোলে এগিয়ে যায় দল। কনার পর প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করেন ইমা ও আইরিন আক্তার রিয়া। তারা দুজনেই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নিজের নিজের জোড়া গোল পূর্ণ করেন।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

ম্যাচের চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। এ সময় দলের পক্ষে হাল ধরেন অধিনায়ক সারিকা রিমন। তিনি চমৎকার দক্ষতায় আরও দুটি গোল করেন। অধিনায়কের এ জোড়া গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।

কনার প্রথম গোল, এরপর ইমা ও রিয়ার জোড়া গোল এবং শেষ কোয়ার্টারে অধিনায়ক সারিকা রিমনের জোড়া গোলের ওপর ভর করে ৭-০ ব্যবধানের এ বিশাল জয় পায় বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়