Apan Desh | আপন দেশ

লেকভিউ রাগবি সেভেনস ট্রফি শুরু 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৫, ১৭ অক্টোবর ২০২৫

লেকভিউ রাগবি সেভেনস ট্রফি শুরু 

জেলা রাগবি ক্লাবের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস ট্রফি-২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন  উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত  জেলা প্রশাসক বিঞ্চুপদ পদ পাল। 

জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার  মুকিত হাসান, তুফান কোম্পানী লিমিটেডের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ-সভাপতি আনিস-উজজামান, আবু মো. সাজ্জাদ সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, সদস্য সরোয়ার রাকিব,আশরাফ উদ্দীন, এশিয়া রাগবি কর্মকর্তা মাহাফিজুল ইসলাম,  জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান, সিরাজুল ইসলাম। 

আরও পড়ুন<<>>রাকসুতে ছাত্রদল থেকে একমাত্র বিজয়ী নার্গিস

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল। এসময় উপস্থিত ছিলেন,  জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী  সদস্য মো. মোফাসসিনুল তপু,  মোহিনী তাবাসসুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা রাগবি ক্লাবের সাধারণ সম্পাদক, মো. ইমরাবন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাগবি ধারাভাষ্যকর আরিফ শাহাদাত আরমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাগবি বাংলাদেশের একটি সম্ভাবনাময় খেলা। এ ধরনের প্রতিযোগিতা জেলা পর্যায়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। ক্রিকেট ও ফুটবলে যেভাবে সাতক্ষীরার খেলোয়াড়রা দেশের মান উজ্জ্বল করেছে একইভাবে রাগবি খেলায় সাতক্ষীরার খেলোয়াররা দেশের সুনাম বয়ে আনবে। 

উদ্বোধন খেলায় সাতক্ষীরা বনাম গোপালগঞ্জ জেলা অংশ নেয়। প্রতিযোগিতায় মাগুরা জেলা, নড়াইল জেলা, নীলফামারী জেলা ও যশোর জেলা দল অংশ নিবেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু