Apan Desh | আপন দেশ

‘মাস্ক-জুকারবার্গ সবচেয়ে বড় স্বৈরাচার’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ২৯ মে ২০২৪

আপডেট: ২৩:৫৮, ২৯ মে ২০২৪

‘মাস্ক-জুকারবার্গ সবচেয়ে বড় স্বৈরাচার’

প্রযুক্তির বড় ভাইরা; বিশেষ করে সোশ্যাল মিডিয়া জায়ান্টরা সবচেয়ে বড় স্বৈরাচারী। এ মন্তব্য করেছেন শান্তিতে নোবেল জয়ী মার্কিন-ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা। ২০২১ সালে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করার জন্য তিনি নোবেল জিতেন।
 
তিনি ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক রদ্রিগো দুতার্তের আমলে বহু ঝক্কি সয়েছেন। তারপরও রেসার মতে, ‌‌‌‌‌‌‌‌‌‌মার্ক জুকারবার্গ ও ইলন মাস্কের সঙ্গে তুলনা করলে দুতার্তে খুব ছোট স্বৈরশাসক।

ওয়েলসের একটি অনুষ্ঠানে রেসা বলেছেন, জুকারবার্গ ও ইলন মাস্ক‌ প্রমাণ করেছেন যে, আমরা সকলেই সংস্কৃতি, ভাষা বা ভূগোল নির্বিশেষে আমাদের মধ্যে পার্থক্যের চেয়ে অনেক বেশি মিল রয়েছে। কারণ আমাদের সবাইকে একভাবে পরিচালনা করা হচ্ছে।

নোবেল জয়ী রেসার মতে, সোশ্যাল মিডিয়া আমাদের অনুভূতির বাঁক বদলে দিতে পারে। আর এটা আমাদের দেখা ও কাজের ধরনও বদলে দেয়। এ সময় সন্তানদের পর্যাপ্ত বয়স, বোঝা-শোনায় স্বতন্ত্রতা লাভ না করলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে বিরত রাখা উচিত।

মার্কিন-ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসার মতে, এটা আসক্তিকর।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড