ফাইল ছবি
জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে সভাপতি করা হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে এ কমিটি পুনর্গঠন করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এ পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।
আরও পড়ুন <<>> দেশের পথে মির্জা আব্বাস
কমিটির সদস্যরা হলেন- ফরিদপুর-৪ এমপি মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ এমপি মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের এমপি মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের এমপি মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আসন-১৪ এর এমপি মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের এমপি মো. গোলাম রছুল ও রংপুর-১ আসনের এমপি মো. রায়হান সিরাজী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































