ছবি : আপন দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৩ জুন)। দিনটি ঘিরে দলটির কর্মসূচি প্রতিরোধে ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে ধানমন্ডি থানা জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্ম পরিষদের সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমীর জাহিনুর রহমানসহ অন্যান্য নেতারা অংশ নেন।
আরও পড়ুন : ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি-৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু করে ধানমন্ডি ২৭ মোড় গিয়ে আবার একই এলাকায় এসে শেষ হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































