Apan Desh | আপন দেশ

জামায়াতের মহাসমাবেশ শাপলার পাশে আরামবাগে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৯, ২৮ অক্টোবর ২০২৩

জামায়াতের মহাসমাবেশ শাপলার পাশে আরামবাগে

আরামবাগেই মহাসমাবেশ করবে জামায়াত। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জামায়াতের একদল নেতাকর্মী পুলিশ ব্যারিকেডের পেছন দিক থেকে শাপলা চত্বরে ঢুকে পড়লেও পরে তারা আরামবাগে ফিরে আসেন। 

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার পর নেতাকর্মীদের আরামবাগে ফিরে আসার আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতারা। এরপর সবাই শাপলা চত্বর থেকে ফের আরামবাগে ফিরে আসা শুরু করেন। সকাল থেকেই মতিঝিলের শাপলা চত্বর ঘিরে রেখেছিল পুলিশ। তবে দুপুর সাড়ে ১২টার পর মতিঝিল থেকে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী আরামবাগে সমাবেশে যোগ দেন পুলিশের ব্যারিকেড ভেঙে।

দলীয় সূত্রের খবর, এর আগে পুলিশের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের প্রতিনিধি দল। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়