Apan Desh | আপন দেশ

হুমায়ুন কবির

চাপ নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫০, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:০৬, ১ সেপ্টেম্বর ২০২৬

চাপ নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনবে বাংলাদেশ

ছবি: আপন দেশ

কোন চাপে নয়, প্রয়োজনেই কেনা হবে বোয়িং বিমান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী করে দেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে দেশের বিমান বহরে বড় ধরনের সংযোজনের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনা হবে, তবে কোনো ধরনের চাপের কারণে নয়। বর্তমানে দেশের ৭০ থেকে ৮০টি উড়োজাহাজের চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ২৯ আগস্ট ভারতে আ.লীগ নেতাদের প্রোগ্রামের অনুমোদন না দেয়া দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ইতিবাচক।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো তারিখ ঠিক হয়নি। সফরের বিষয়ে আলোচনা চলমান আছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়